চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে মৃত্যু, স্টেশনে পৌঁছার পর নামানো হয় লাশ
উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে মারা গেছেন এক যাত্রী। রবিবার (২৫ মে) বিকালে নরসিংদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকালে উপকূল ট্রেন ঘোড়াশাল এলাকা অতিক্রমের সময় ছাদে বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে সঙ্গে সঙ্গেই ঘোড়াশাল ব্রিজ এলাকায় একজনের মৃত্যু হয়।
পরে নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদ থেকে নামিয়ে রাখা হয়।
সম্পাদক: নজরুল ইসলাম
দৈনিক বার্তা