ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
২৭ মে ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাগল কিনলেই হাজার টাকা ‘চাঁদা’, ভাগ পাওয়ার দাবি নাকচ পুলিশের।

রাজধানীর আরামবাগের এজিবি কলোনির মুখের সড়ক। আজ বুধবার, ঘড়িতে তখন বেলা ১১টা। আশপাশজুড়ে বিক্রি হচ্ছে কোরবানির জন্য ছাগল। স্থানীয় মানুষজন আসছেন, দেখেশুনে ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। একটু এগিয়ে বটতলায় মানুষের জটলা। ষাটোর্ধ্ব এক ব্যক্তি ছাগল কিনেছেন। তাঁর সঙ্গে তর্কে জড়িয়েছেন ২৫-২৬ বছর বয়সী এক তরুণ।

এগিয়ে গেলে কানে এল, ওই তরুণ বলছেন, ‘এখন যে বড় বড় কথা বলেন…আওয়ামী লীগের আমলে কিছু বলেন নাই। টাকা তখনো নেওয়া হতো, এখনো নেওয়া হচ্ছে।’

জবাবে প্রবীণ ওই ব্যক্তি বললেন, ‘আওয়ামী লীগকে তো এ জন্য দেশছাড়া করা হয়েছে। তাদের পরিণতি কী হয়েছে, সেটি তোমরা ভুলে গেছ নাকি? চাঁদাবাজি, ধান্দাবাজির জন্যই তো ওদের তাড়ানো হয়েছে।’

 

বোঝা গেল, কোরবানির জন্য ছাগল কিনতে আসা ওই প্রবীণের কাছে ‘চাঁদা’ চেয়েছেন তরুণটি। চাঁদা দিতে রাজি না হওয়ায় দুজনের এই বচসা। তর্কের এক পর্যায়ে ছাগলটি বিক্রেতার কাছে ফেরত দিলেন ওই প্রবীণ। যেতে যেতে তিনি বললেন, ‘গত বছর এখান থেকে ছাগল কিনেছি। কেউ হাসিলের নামে চাঁদা নিল না। এখনো দিব না।’

পবিত্র ঈদুল আজহার আগে প্রতিবছরই রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে, অলিগলিতে ছাগল বিক্রি করতে দেখা যায়। এগুলো আনুষ্ঠানিক পশুর হাট নয়। ছোট পরিসরে স্থানীয়দের কাছে ছাগল বিক্রি করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে এভাবে কোরবানির পশু বিক্রিতে কোনো ইজারা দেওয়া হয় না। এরপরও হাসিলের নামে রসিদ কেটে আরামবাগের এখানে একেকটি ছাগলে এক হাজার টাকা করে চাঁদা নিতে দেখা গেল।

 

শান্তিনগর থেকে রহমান নামের আরেক প্রবীণ ব্যক্তি স্ত্রীকে সঙ্গে নিয়ে ছাগল কিনতে আসেন। ২৩ হাজার ৫০০ টাকা দিয়ে একটি ছাগল কেনেন তাঁরা। তাঁদের কাছেও শুরুতে ১ হাজার ১০০ টাকা ‘ইজারা ফি’ চাইলেন কয়েকজন তরুণ। পরে ১ হাজার টাকার একটি রসিদ কেটে দেওয়া হয়।

রসিদ দেখে রহমান প্রতিবাদ জানিয়ে বললেন, ‘এখানে ইজারা নেই, কেন টাকা দেব…আমরা কোনো টাকা দেব না।’ জবাবে মাহবুবুর রহমান নামের এক তরুণের সাফ জবাব, ‘টাকা ছাড়া ছাগল নিয়ে যেতে দেওয়া হবে না।’

ক্রেতাদের সঙ্গে কথা বলতে গেলে, ইজারাদারের নাম না থাকা রসিদের ছবি তুলতে গেলে বারবার এ প্রতিবেদককে বাধা দেওয়ার চেষ্টা করেন সেখানে থাকা তরুণেরা। তর্ক করেন, একপর্যায়ে তরুণদের একজন এ প্রতিবেদকের দিকে মারমুখী হয়ে আসেন।

কিসের টাকা নিচ্ছেন, এতে ইজারাদারের অনুমতি আছে কি না—এমন প্রশ্নে সবুজ নামের একজন বললেন, ‘এখানে কোনো ইজারা নেই। প্রতিবছরই আমরা এলাকার পোলাপান মিলে কিছু টাকাপয়সা নিই। আমরা তো কাউকে জোর করি না। যাঁরা নিচ্ছেন, সবাই এখানকার স্থানীয়।’

হাসিলের নামে এমন রসিদ দিয়ে ক্রেতাদের কাছ থেকে ‘চাঁদা’ নেওয়া হচ্ছে।সবুজ দাবি করেন, তাঁরা যে টাকা তোলেন, সেটার ভাগের একটা অংশ পুলিশ ও প্রশাসনের কাছে যায়। তিনি বলেন, ‘প্রশাসনে একটা খরচ যায়। তাঁদেরও ঈদের একটা খরচ আছে। আমরা এখানে পাই বলে, তারা আমাদের থেকে নেয়। মনে করেন, আমি যদি কিছু না পাই, আপনাকে কী দেব? পাই বলেই দিই।’

সবুজের কাছে জানতে চাওয়া হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কারা এ বিষয়টি জানেন? জবাবে তিনি বলেন, ‘এটা অনেকেই জানে।’

‘চাঁদাবাজির’ বিষয়টি নিয়ে কথা হয় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি বলেন, ‘ওখানে রাস্তা বন্ধ করে পশু বিক্রির খবর শুনেছি। আমরা বিষয়টি দেখছি। কিন্তু পুলিশ-প্রশাসন টাকার ভাগ পায়, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘এ ধরনের কোনো অনুমতি আমরা দিইনি। পশুর হাটের বাইরে আমাদের কোনো ইজারাদারও নেই। যারা এ ধরনের কথা বলেছে, তারা সম্পূর্ণ মিথ্যা বলেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

ত্রিশালে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান আব্দুল করিম সরকার

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

“২০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের”

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১০

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১১

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১২

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৩

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৫

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৬

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৭

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৮

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৯

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

২০