ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৩ মে ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী

দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে:

এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে সজাগ থাকতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।

শনিবার (২৩মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। রামিসা হত্যাকাণ্ড নিয়ে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কেউ কেউ। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনিনি, তারা এখন সোচ্চার। তারা ৫ আগস্টের বিতারিতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে।

তারেক রহমান বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করছে, বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে কিছু লোক ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, জনগণ যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে। মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।

তিনি বলেন, এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, জনগণকে সাথে নিয়ে করতে হবে। নিজের ক্ষেত-খামার, নিজের ঘরবাড়ি যেভাবে নিজে গড়ে তুলেছেন- দেশটাও আমাদের সকলের নিজের। এখানে আমরা যত মানুষ উপস্থিত আছি প্রত্যেকেই হচ্ছে এই দেশের অংশীদার, প্রত্যেকেই হচ্ছে এই দেশের মালিক।

কাজেই আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

ত্রিশালে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান আব্দুল করিম সরকার

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

“২০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের”

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১০

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১১

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১২

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৩

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৫

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৬

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৭

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৮

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৯

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

২০