ব্রেকিং নিউজ
নিজস্ব প্রতিবেদক | ফুলবাড়ীয়া, ময়মনসিংহ
১০ জুন ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান আব্দুল করিম সরকার

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ আব্দুল করিম সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

আব্দুল করিম সরকার ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম সৈয়দ আলী সরকার ছিলেন জাগদল নেতা এবং এনায়েতপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

 

গত ৩ জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আব্দুল করিম সরকার।

 

রাজনৈতিক জীবনে তিনি এনায়েতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিগত বছরগুলোতে ঢাকার রাজপথ থেকে শুরু করে নিজ উপজেলা ফুলবাড়ীয়ার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। এ সময় একাধিকবার গ্রেপ্তার, কারাবরণ ও মামলার মুখোমুখি হয়েও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর আব্দুল করিম সরকার বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতির ধারায় সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

 

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

ত্রিশালে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান আব্দুল করিম সরকার

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

“২০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের”

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১০

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১১

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১২

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৩

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৫

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৬

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৭

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৮

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৯

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

২০