ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২০ মে ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগ এলাকার পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় তার নাম উঠে আসে।

২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সে সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলার ৪ নম্বর আসামি তাজুল ইসলাম তাজ।

প্রবাসীকে হত্যায় প্রেমিকার বোনের দোষ স্বীকার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, সম্প্রতি দায়ের করা একটি মামলার ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একাধিক মামলা রয়েছে।
মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাকে মেঘনা থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

ত্রিশালে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান আব্দুল করিম সরকার

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

“২০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের”

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১০

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১১

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১২

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৩

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৫

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৬

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৭

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

১৮

রাজনীতিকদের ‘হীন’ বানানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

১৯

দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে নিতে চায় তুরস্ক

২০