
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জুন ২০২৬ তারিখ বিকেল প্রায় ৪টা ৫০ মিনিটে ত্রিশাল নজরুল একাডেমির সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আল হামিদ রাজু (২১)। তিনি দক্ষিণ ভাটীপাড়া, ধানীখোলা, ত্রিশাল, ময়মনসিংহ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সুলতান এবং মাতার নাম সাহানারা খাতুন।
পুলিশের দাবি অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ জেলা শাখা’ এবং ‘ময়মনসিংহ জেলা আওয়ামী ছাত্র পরিষদ’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন