ব্রেকিং নিউজ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধ
১৫ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমের নৈতিকতা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “চলচ্চিত্র ও গণমাধ্যম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ গঠন ও জনসচেতনতা তৈরির একটি কার্যকর মাধ্যম। তাই এ খাতে নৈতিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। তিনি বলেন, শক্তিশালী চিত্রনাট্যই একটি চলচ্চিত্রের প্রাণ এবং বর্তমান ডিজিটাল যুগে দায়িত্বশীল ও নৈতিক গণমাধ্যম চর্চা সময়ের দাবি।

আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ মো. নিসতার জাহান কবীর এবং নির্মাতা ও স্ক্রিপ্ট রাইটার মেজবাহ উদ্দিন সুমন। এছাড়া বক্তব্য দেন বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।

কর্মশালার সমাপনী পর্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান বাস্তবতা, ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং নৈতিক গণমাধ্যম চর্চা জোরদারে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমের নৈতিকতা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

ত্রিশালে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান আব্দুল করিম সরকার

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

“২০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের”

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১০

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১১

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১২

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৩

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৪

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৫

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৭

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৮

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৯

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

২০