ব্রেকিং নিউজ
Agami IT
১ মে ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছোট ভাইকে হত্যা করে বাংলাদেশে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

 মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ইতালিতে ছোট ভাইকে হত্যার পর হুমায়ুন শেখ ভিডিও কলে বাংলাদেশের মুন্সীগঞ্জে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান।

ইতালিতে বসবাসরত দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত এক মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। ইতালির লেইজ শহরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন।

নিহত ব্যক্তির নাম নয়ন শেখ (২১) এবং অভিযুক্ত বড় ভাইয়ের নাম হুমায়ুন শেখ (২৭)।

তারা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

হত্যাকাণ্ড ঘটানোর পর হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই তাকে হত্যা করেছেন বলে জানান। স্ক্রিনে এমন ভয়াবহ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার খবর তারা পেয়েছেন। নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে একটি অভিযোগ দায়ের করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমের নৈতিকতা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

ত্রিশালে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান আব্দুল করিম সরকার

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

“২০ বছরের অপেক্ষার অবসান: অস্ট্রেলিয়াকে উড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের”

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১০

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১১

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১২

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৩

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৪

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৫

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৭

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৮

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৯

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

২০